• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিনোদন

কানাডার মাটিতে বাংলাদেশি সিনেমা, জুটি বাঁধছেন জায়েদ-অধরা

বিনোদন ডেস্ক
  ২৭ আগস্ট ২০২৬, ২০:৫০

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের কাজের পরিধি বাড়ানোর ধারাবাহিকতায় এবার কানাডার মাটিতে বাংলাদেশি সিনেমায় জুটি বাঁধছেন চিত্রনায়ক জায়েদ খান ও চিত্রনায়িকা অধরা খান। দেশের চলচ্চিত্রে পরিচিত এই দুই তারকা বর্তমানে উত্তর আমেরিকায় নিজেদের কাজ নিয়ে ব্যস্ত। জায়েদ খান যুক্তরাষ্ট্রে বিভিন্ন আন্তর্জাতিক কাজ ও প্রজেক্টের সঙ্গে যুক্ত হচ্ছেন, আর অধরা খান কানাডায় হলিউডসহ আন্তর্জাতিক বিভিন্ন প্রজেক্টে কাজ করছেন। আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান তৈরি করার পর এবার কানাডায় একটি বাংলাদেশি সিনেমায় একসঙ্গে দেখা যাবে তাদের।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

নতুন এই জুটি নিয়ে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ। কারণ দেশের চলচ্চিত্রের পরিচিত দুই মুখ এবার দেশের বাইরে আন্তর্জাতিক পরিবেশে কাজের অভিজ্ঞতা নিয়ে একই সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। কানাডার মাটিতে নির্মিত এই বাংলাদেশি সিনেমাটি তাই শুরু থেকেই পাচ্ছে বাড়তি আলোচনার মাত্রা।

দেশের চলচ্চিত্রে দীর্ঘদিনের পরিচিত মুখ জায়েদ খান সাম্প্রতিক সময়ে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজের কাজের পরিধি বাড়িয়েছেন।

যুক্তরাষ্ট্রে অবস্থান করে বিভিন্ন আন্তর্জাতিক কাজ ও প্রজেক্টে যুক্ত হচ্ছেন এই অভিনেতা। আমেরিকায় তার কাজের ব্যস্ততা ও নতুন নতুন প্রজেক্টে সম্পৃক্ততা এরই মধ্যে দর্শক-ভক্তদের মধ্যে তৈরি করেছে আগ্রহ। দেশের চলচ্চিত্রে নিজের দীর্ঘ ক্যারিয়ারের পর আন্তর্জাতিক পরিসরে নতুন অভিজ্ঞতা অর্জনের এই অধ্যায় তার ক্যারিয়ারে যোগ করেছে নতুন মাত্রা।

অন্যদিকে অধরা খানের কানাডা অধ্যায়টিও খুব বেশি পুরোনো নয়। ২০২৫ সালে কানাডায় যাওয়ার পর অল্প সময়ের মধ্যেই তিনি যুক্ত হয়েছেন বিভিন্ন আন্তর্জাতিক কাজের সঙ্গে। কানাডায় কয়েক মাস অবস্থানের পর কাজের প্রয়োজনে বাংলাদেশসহ বিভিন্ন দেশে যাতায়াত করেছেন এই অভিনেত্রী। এরপর আবারও কানাডায় ফিরে এসে হলিউডের কাজের পাশাপাশি এবার যুক্ত হচ্ছেন বাংলাদেশি সিনেমায়। ফলে অল্প সময়ের মধ্যেই আন্তর্জাতিক কাজের পাশাপাশি দেশীয় চলচ্চিত্রে নতুন করে যুক্ত হওয়ার বিষয়টি তার ক্যারিয়ারে যোগ করছে ভিন্ন মাত্রা।

কানাডায় আসার পর স্টেজ শো, বিজ্ঞাপন ও শোবিজের বিভিন্ন কাজের পাশাপাশি আন্তর্জাতিক প্রজেক্টেও যুক্ত হয়েছেন অধরা। হলিউডের বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত হওয়ার পাশাপাশি ২০২৬ সালের শুরুতে ‘ফোর্টি এইট আওয়ার্স’ নামের একটি আন্তর্জাতিক প্রজেক্টে যুক্ত হওয়ার খবরও জানিয়েছিলেন তিনি। কানাডায় স্থায়ীভাবে দীর্ঘদিন অবস্থান না করেও কাজের প্রয়োজনে এক দেশ থেকে অন্য দেশে যাতায়াতের মধ্যেই নিজের আন্তর্জাতিক ক্যারিয়ার এগিয়ে নিচ্ছেন আধরা।

দেশের চলচ্চিত্রে অভিষেকের পর থেকেই ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে তুলে ধরার চেষ্টা করেছেন অধরা। ২০১৮ সালে বাপ্পি চৌধুরীর বিপরীতে ‘নায়ক’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক তার। এরপর সাইমন সাদিকের সঙ্গে ‘মাতাল’ এবং পরে ‘সুলতানপুর’ সিনেমায় অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন তিনি।

বিশেষ করে ‘নায়ক’, ‘মাতাল’, ‘পাগলের মতো ভালোবাসি’ ও ‘সুলতানপুর’—এই সিনেমাগুলোতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে নিজের অবস্থান তৈরি করেছেন অধরা। ‘সুলতানপুর’ পরবর্তীতে হিন্দি ভাষাতেও মুক্তি পায়।

দুই তারকার ক্যারিয়ারের এই আন্তর্জাতিক অধ্যায়ের মধ্যেই এবার কানাডায় একই সিনেমায় তাদের জুটি বাঁধার খবরটি নতুন চমক হিসেবে সামনে এসেছে। একজন আমেরিকায় আন্তর্জাতিক কাজ নিয়ে ব্যস্ত, অন্যজন কানাডায় হলিউড ও আন্তর্জাতিক প্রজেক্টে কাজ করছেন—আর এবার কানাডার মাটিতে বাংলাদেশি সিনেমার পর্দায় একসঙ্গে হাজির হতে যাচ্ছেন জায়েদ খান ও অধরা খান।

এদিকে কানাডায় অবস্থানকালে দেশের চলচ্চিত্রেও অধরার ব্যস্ততা কমেনি। তার অভিনীত ‘দখিন দুয়ার’ ও ‘ঋতুকামিনী’ মুক্তির অপেক্ষায় রয়েছে। পাশাপাশি ইউরোপে শুটিং হতে যাওয়া নতুন একটি সিনেমাতেও কাজের প্রস্তুতির কথা জানিয়েছেন তিনি।

আরও পড়ুন

‘জিমের বাইরে হামলায় হরিয়ানভি গায়ক অঙ্কিত বালিয়ান নিহত’

সব মিলিয়ে আন্তর্জাতিক অঙ্গনে কাজের অভিজ্ঞতার পর এবার দেশীয় সিনেমার গল্পে একসঙ্গে ফিরছেন জায়েদ খান ও অধরা খান। দুজনে একসঙ্গে জুটি বেঁধে কাজ করবেন বলে নিশ্চিত করেছেন। প্রযোজনা প্রতিষ্ঠান পরবর্তীতে সিনেমাটির অন্যান্য বিষয় নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন বলে জানান তারা। আপাতত এর বেশি কিছু বলতে চাননি তারা। হলিউড ও আমেরিকার পর কানাডার মাটিতে বাংলাদেশি সিনেমায় এই নতুন জুটির আবির্ভাব দর্শকদের জন্য কতটা চমক নিয়ে আসে এবং পর্দায় তাদের রসায়ন কতটা সাড়া ফেলে, সেটিই এখন দেখার বিষয়।

/অ

  • কানাডা
  • সিনেমা
এ সম্পর্কিত আরও খবর
প্রেমভিত্তিক নাটক-সিনেমা নির্মাণ বন্ধ চেয়ে আইনি নোটিশ
প্রেমভিত্তিক নাটক-সিনেমা নির্মাণ বন্ধ চেয়ে আইনি নোটিশ
আসছে সালমান শাহকে নিয়ে নতুন সিনেমা
আসছে সালমান শাহকে নিয়ে নতুন সিনেমা
যশের সিনেমার প্রচার অনুষ্ঠানে গিয়ে আহত দুই শিক্ষার্থী
যশের সিনেমার প্রচার অনুষ্ঠানে গিয়ে আহত দুই শিক্ষার্থী
চুক্তি হলো না, কানাডার ওপর নতুন মার্কিন শুল্ক
চুক্তি হলো না, কানাডার ওপর নতুন মার্কিন শুল্ক
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।